রথযাত্রা ও নামযজ্ঞ সম্পর্কে জানুন
রথযাত্রা---
হিন্দুদের ধর্মানুষ্ঠানগুলোর মধ্যে রথযাত্রা অন্যতম পর্ব৷ এটি হিন্দুদের ধর্মীয় উৎসব হলেও বর্তমানে সর্বজনীন উৎসব হিসেবে রূপলাভ করেছে৷ আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়৷ এই রথযাত্রা শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা নামেই পরিচিত ৷উড়িষ্যার পুরীতে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত৷ রথ হলো চাকা ওয়ালা একটি যান৷ এখানে তিনজন দেবতা জগন্নাথ বলরাম ও সুভদ্রা অধিষ্ঠিত থাকেন৷ভক্তগণ এ তিন দেবতার যানটিকে একটি নির্দিষ্ট দেবালয় বা মন্দির থেকে রশি দিয়ে টেনে অন্য একটি নির্দিষ্ট মন্দির বা বারোয়ারি তলায় নিয়ে রেখে আসে৷ এরপর ঠিক নবম দিনে অর্থ্যাৎ একাদশীর দিন সে স্থান থেকে টেনে পুনরায় পূর্বের নির্দিষ্ট মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়৷ এ পর্বটির নাম শ্রীশ্রীজগন্নাথদেবের পুনর্যাত্রা বা উল্টো রথ৷ এই রথযাত্রা উপলক্ষে নয় দিনব্যপী বিভিন্ন ধর্মীয় উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়৷ আমাদের দেশে প্রায় প্রতিটি অঞ্চলেই রথযাত্রা পালিত হয়৷ তবে ঢাকা জেলার ধামরাইয়ে অনুষ্ঠিত রথযাত্রা উৎসব বাংলাদেশে বিখ্যাত৷রথের সময় ভগবানই ভক্তের কাছে নেমে আসেন৷ সবাই একত্রে রথের রশি ধরে ৷ এখানে জাতি বর্ণের বিভেদ থাকে না৷ তাই রথযাত্রা দেয় সাম্যের শিক্ষা ৷রথের মেলা একদিকে উৎসব অন্যদিকে এর অর্থনৈতিক গুরুত্ব রয়েছে৷
নামযজ্ঞ----
নামযজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ভগবান শ্রীকৃৃষ্ণ ও শ্রীরামচন্দ্রের পূজা করা হয়৷ বিভিন্ন সুরে ছন্দে তালে কৃৃৃৃষ্ণনাম এবং রামনাম কীর্তন করা হয়৷ এ অনুষ্ঠানটি স্থান সময় এবং আয়োজনের পরিধিভেদে কয়েক প্রহরব্যাপী হয়ে থাকে৷ তিন ঘন্টায় এক প্রহর ধরা হয়৷ এ অনুষ্ঠান উপলক্ষে মন্দির বা নামযজ্ঞানুষ্ঠান স্থানটি পবিত্র রাখা হয় ৷ ভক্তরা আসেন দূর দূরান্ত থেকে৷ হিন্দুরা বিশ্বাস করে শ্রী হরির নাম নিলে বা শুনলে সে পুণ্য লাভ করে৷ দুঃখযন্ত্রনা থেকে পরিত্রান পায়৷ আর এ বিশ্বাস নিয়েই মানুষ বহু দূর থেকে নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দেয়৷ এই নামযজ্ঞের অনুষ্ঠান মানুষের মিলনমেলায় পরিণত হয়৷ ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একাত্ম হয়ে যায়৷ সামাজিক বন্ধন আরও সুদৃৃৃৃঢ় হয়৷
রথযাত্রা ও নামযজ্ঞ সম্পর্কে জানুন
Reviewed by King
on
February 06, 2019
Rating:
No comments: