অন্ত্যেষ্টিক্রিয়া ও অন্ত্যেক্রিয়ার মন্ত্র

অন্ত্য ও ইষ্টি এই দুটি শব্দ মিলেই অন্ত্যেষ্টি শব্দটি গঠিত৷অন্ত্য শব্দের অর্থ শেষ এবং ইষ্টি শব্দের অর্থ যজ্ঞ ৷সুতরাং অন্ত্যেষ্টি শব্দের অর্থ শেষযজ্ঞ অর্থ্যাৎ অগ্নিকে মৃৃৃতদেহকে আহুতি দেওয়া৷ মৃৃৃত্যু মানে দেহ থেকে আত্মার বহির্গমন৷আত্মা দেহ থেকে অন্তর্হিত হলে দেহ একটি প্রাণহিন অচল পদার্থে পরিণত হয় এবং ক্রমে ক্রমে এটি পঁচে যাই৷ তাই শাস্ত্রে মৃৃৃতদেহ সৎকারের বিধান দেওয়া হয়েছে৷ এই সৎকারই অন্ত্যেষ্টিক্রিয়া নামে পরিচিত ৷ মৃৃত্যুর পর দেহটিকে বস্ত্রাবৃৃৃৃত ও মালা চন্দনাদি দ্বারা বিভূষিত করে শশ্মানে নিয়ে যাওয়া হয়৷ সেখানে মৃৃৃৃতদেহের মাথা দক্ষিণ দিকে রেখে তাকে কুশের উপর শয়ন করানো হয়৷ দাহাধিকারী স্নান করে এসে মৃৃৃতদেহের গায়ে তেল ও কাঁচা হলুদ মেখে তাকে স্নান করায়৷স্নানের পর মৃৃৃৃতদেহকে নতুন কাপড় ও মালা পড়িয়ে কপালে চন্দন দিতে হয় ৷ এরপর দুই চোখ,দুই কান ,নাকের দুই ছিদ্র ও মুখ এই সপ্তছিদ্র স্বর্ণ বা কাঁসা দ্বারা আচ্ছাদন করতে হয় ৷ তারপর পিন্ডদান করতে হয়৷ এরপর আমকাঠ বা চন্দনকাঠ দিয়ে চিতা সাজানো হয় ৷তারপর শবকে চিতায় শয়ন করানো হয়৷ চন্দনকাঠ পাওয়া না গেলে ক্ষতি নেই৷ .যেখানে যেমন কাঠ প্রাপ্য তা দিয়ে দাহকার্য সম্পন্ন করতে হবে৷ বর্তমানে বৈদ্যুতিক চুল্লিতেও শবদাহ করা হয়৷ অন্ত্যেষ্টিক্রিয়ার মন্ত্র ------ এরপর অগ্নিদান শিরে অগ্নিপ্রদান করতে হবে৷ সাধারণত নিয়ম অনুসারে প্রথমে জ্যেষ্ঠপুত্র শির বা মস্তকে অগ্নিপ্রদান করে৷ তার অভাবে কে অগ্নিপ্রদান করবে তার একটি ক্রমধারা স্মৃৃৃৃতিশাস্ত্র তে বর্ণিত আছে৷ প্রচলিত কথায় বলা হয় মুখাগ্নি৷ অগ্নিদানের পূর্বে শবদেহ সাত বা তিনবার প্রদক্ষিন করতে করতে নিম্নোক্ত মন্ত্র পাঠ করতে হবে--- ওঁ কৃৃৃত্বা তু দুষ্কৃৃতং কর্ম জানতা বাপ্যজানতা৷ মৃৃত্যুকালবশং প্রাপ্য নরং পঞ্চত্বমাগতম৷ ধর্মাধর্মসমাযুক্তং লোভমোহসমাবৃৃতম ৷ দহেয়ং সর্বগাত্রাণি দিব্যান লোকান স গচ্ছতু ৷৷ অর্থ্যাৎ জেনে বা না জেনে তিনি হয়ত দুষ্কর্য করেছেন৷ এখন মৃৃৃৃত্যু কালবশে তিনি পঞ্চতত্তপ্রাপ্ত হয়েছেন৷তিনি ধর্ম অধর্ম এবং লোভ ও মোহাচ্ছন্ন৷তাঁর শরীর দগ্ধ করুন ৷তিনি দিব্যলোকে গমন করুন ৷দাহকার্য শেষ হলে চিতায় জল ঢেলে আগুন নিভিয়ে চিতা পরিষ্কার করতে হবে ৷ শ্মশান বন্ধুগণ বা দাহকার্যে নিয়োজিত সকলে স্নান করে পরিচ্ছন্ন হবেন৷ অন্ত্যেষ্টিক্রিয়ার গুরুত্ব--- আত্মা দেহ থেকে নির্গত হলে দেহটি একটি জড়বস্তুতে পরিণত হয় এবং প্রাকৃৃৃতিক নিয়মে ধীরে ধীরে এটি পচতে শুরু করে৷ ভূপৃৃষ্ঠে পড়ে থাকলে তখন ভীতির সঞ্চার হয় এবং পরিবেশ নষ্ট হয়৷ তাই শাস্ত্রে মৃৃৃৃতদেহ সৎকারের বিধান দেওয়া হয়েছে৷ সুতরাং শব দেহের অন্ত্যেষ্টিক্রিয়া শুধু যে ধর্মীয় দিক থেকে গুরুত্ব আছে তা নয়, সামাজিক দিক থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ কাজ৷কেউ মারা গেলে পাড়া প্রতিবেশী ,আত্মীয় স্বজন দেখতে আসেন৷ মৃৃৃত ব্যক্তির পরিবার ,জ্ঞাতিবর্গ অশৌচ পালন করে তার আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন৷এতে সামাজিক অনুশাসনের বন্ধন আরও দৃৃৃঢ় হয় ৷তাছাড়া অন্ত্যেষ্টিক্রিয়ার মন্ত্রটি উচ্চারণের ফলে আত্মা পবিত্র হয়৷ সকলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ মন তৈরি হয়৷ মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ সৃৃৃৃষ্টি হয়৷
অন্ত্যেষ্টিক্রিয়া ও অন্ত্যেক্রিয়ার মন্ত্র অন্ত্যেষ্টিক্রিয়া ও অন্ত্যেক্রিয়ার মন্ত্র Reviewed by King on February 06, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.