হিন্দু বিবাাহের পর্বগুলোাা জেনে রাখুন

বৃৃৃৃদ্ধিশ্রাদ্ধ-- বিবাহের দিন কিংবা তার আগের দিনউভয় পক্ষই নিজ নিজ ঘরে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁদের আশীর্বাদ কামনা করে৷উভয় কুলের পিতৃৃপুরুষদের প্রতি এই শ্রাদ্ধতর্পন করাকে বলা হয় বৃৃৃদ্ধিশ্রাদ্ধ৷ গায়ে হলুদ(গাত্র হরিদ্রা) গায়ে হলুদ হিন্দু বিবাহের একটি উল্লেখযোগ্য পর্ব৷ এ অনুষ্ঠানের মধ্য দিয়েই বিবাহের আনুষ্ঠিকতা শুরু হয়৷ বর কনের স্ব স্ব বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়৷বর বা কনেকে একটি আসনের উপর বসানো হয়৷বড়রা ধান দূর্বা প্রভৃৃৃতি দিয়ে আশীর্বাদ করে আর ছোটরা নমষ্কার করে গালে,কপালেহাতে হলুদ মাখিয়ে দেই৷সাথে সাথে মিষ্টি মুখও করানো হয়৷ এটি মূলত দেহশুদ্ধিকরণ অনুষ্ঠান৷ কাঁচা হলুদের সাথে মেথি,সুন্ধা,সরিষা,চন্দন প্রভৃৃৃতি থাকে৷এগুলো সবই সৌভাগ্যের প্রতীক৷ সুদৃৃৃৃৃৃঢ় বিবাহিত জীবন নবদম্পতির সুখ শান্তি কামনা করাই এ অনুষ্ঠানে অন্তর্নিহিত উদ্দেশ্য৷ মালাবদল--- বর তার গলার মালাটি কনের গলায় এবং একইভাবে কনেও তার গলার মালাটি বরের গলায় পরিয়ে দেই ৷ এই প্রক্রিয়ায পরপর তিনবার পরস্পরের মালাবদল করা হয়৷ সম্প্রদান--- বিবাহের মূল পর্বই হলো সম্প্রদানপর্ব৷বিবাহের নির্দিষ্ট পোশাক পরে বর কনেকে বিয়ের পিড়িঁতে মুখোমুখি বসাতে হয়৷ বর পূর্বমুখী আর কনে পশ্চিমমুখী হয়ে বসে ৷যিনি কন্যা সম্প্রদান করবেন তিনি উত্তরমুখী হয়ে বসবেন ৷ পুত্তলি অঙ্কিত ,আম্রপল্লবে সুশোভিত ,গঙ্গাজলপূর্ণ একটা ঘটের উপর বরের চিৎ করা ডান হাতের উপর কনের ডান হাত রাখা হয়৷ তার উপর লাল গামছায় বাঁধা পাঁচটি ফল কুশপত্র আর ফুলের মালা দিয়ে বেঁধে দেয়া হয় ৷ সম্প্রদানকর্তা দেবতার নাম উচ্চারণ করে উলুধ্বনি ,শঙ্খধ্বনি ও আনন্দঘন পরিবেশের মধ্যে কন্যা সম্প্রদান করেন৷ যজ্ঞানুষ্ঠান ও সাতপাকে বাঁধা--- সম্প্রদান পর্বের পরে সেখানে বর্গাকার যজ্ঞক্ষেত্র তৈরি করা হয়৷ বেদ মন্ত্র উচ্চারণ করে মনের অহংকার ,মানঅভিমান,হিংসা বিদ্বেষ ,ঘৃৃৃৃণাসহ সকল অসাধু চিন্তারূপী ঘীমাখা আমপাতা আগুনে আহুতি দিতে হয়৷ এরপর দেবপুরোহিত অগ্নিকে পর পর সাতবার প্রদক্ষিণ করে প্রণাম করতে হয়৷ এভাবে সাতপাকে বেঁধে নবদম্পতি বিশুদ্ধ নব জীবন লাভ করে৷ এই যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে অগ্নিদেবের কাছে বর কনে আমৃৃৃত্যু বাঁধা হয়ে থাকে৷ বর সামনে কনে তার পিছনে ৷বর তার বাঁ হাত দিয়ে কনের ডান হাত ধরে বিবাহ আসনের চারদিকে সাতবার ঘোরে৷ এর পাশাপাশি দুজনের কাপড়ের কোণা একত্র করে একটা গিঁটও দেওয়া হয়৷ সিঁথিতে বিবাহ--- সম্প্রদানপর্ব ও যজ্ঞানুষ্ঠান শেষে বর কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়৷ সিঁদুর দিয়ে বিবাহ চিহ্ন পরানো একজন হিন্দু নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘঠনা৷ এরপর থেকে কন্যা অর্থ্যাৎ স্ত্রী স্বামীর জীবিত অবস্থায় সিঁথিতে সিঁদুর পরতে পারবে৷ আমাদের দেশে অনেক স্থানে বাসি বিয়ের দিন অর্থ্যাৎ বিয়ের পরের দিন সিঁদুর পরানোর অনুষ্ঠান হয়৷ পণপ্রথা অধর্ম--- কন্যাকে পাত্রস্থ করার সময় বরপক্ষকে যদি মগদ অর্থ,সম্পদ প্রভৃৃৃতি দিতে হয় তাহলে তাকে পণ বলে৷ এই পণপ্রথা বা যৌতুকপ্রথা অধর্ম৷এর মূলে রয়েছে অশিক্ষা অসেচনতা ও পুরুষ নিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থা
হিন্দু বিবাাহের পর্বগুলোাা জেনে রাখুন হিন্দু বিবাাহের পর্বগুলোাা জেনে রাখুন Reviewed by King on February 06, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.